Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ নামছেন জোকার

ইউএস ওপেনে সোমবার অভিযান শুরু করছেন নোভাক জকোভিচ। ৩৮ বছর বয়সি সার্বিয়ান তারকা নামছেন ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম রাউন্ডে সপ্তম বাছাই জোকারের প্রতিদ্বন্দ্বী লার্নার তিয়েন।

আজ নামছেন জোকার
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ইউএস ওপেনে সোমবার অভিযান শুরু করছেন নোভাক জকোভিচ। ৩৮ বছর বয়সি সার্বিয়ান তারকা নামছেন ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম রাউন্ডে সপ্তম বাছাই জোকারের প্রতিদ্বন্দ্বী লার্নার তিয়েন।

Advertisement

গত দু’বছর কোনও খেতাব জেতেননি জকোভিচ। ফ্লাশিং মিডোয় সেজন্যই আগ্রহের কেন্দ্রে তিনি। এখানে ২০১১, ২০১৫, ২০১৮ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই আসরে তাঁর রেকর্ড ৯০-১৪। তবে চলতি বছরে গ্র্যান্ড স্ল্যামর আসরে মোটেই সেরা ছন্দে দেখা যায়নি জকোভিচকে। আগের তিনটি মেজর টুর্নামন্টের কোনওটিতেই ফাইনালে উঠতে পারেননি। তবে এটাও ঠিক যে, হার্ড কোর্টে তিনিই সর্বকালের সেরা। ২৪টির মধ্যে জকোভিচের ১৪টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবই এসেছে হার্ড কোর্টে। তবে ইউএস ওপেনে তাঁকে কঠিন লড়াইয়ে ফেলতে পারেন জানিক সিনার ও কার্লোস আলকারাজ। পুরুষদের সিঙ্গলসে প্রথম দুই বাছাই তাঁরা। দুই তরুণই প্রচণ্ড ফিট। তাঁদের সঙ্গেই আসল লড়াই জকোভিচের।

Advertisement
সম্পর্কিত সংবাদ