লন্ডন: উইম্বলডনে যাত্রা শুরু করলেন নোভাক জকোভিচ। তবে সার্বিয়ান মহাতারকার জয় খুব সহজ হল না। চীনের ইউ ইবিংয়ের বিরুদ্ধে খেলা গড়াল চার সেট পর্যন্ত। তবে শেষে ৬-৪, ৫-৭, ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেন জোকার। এবার তাঁর প্রতিপক্ষ স্টিফানোস সিসিপাস। ফলে আরও একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাঁর জন্য। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনে ব্যর্থ হয়েছেন জকোভিচ। এবার উইম্বলডনে সেই হতাশা মুছতে বদ্ধপরিকর জোকার।



