ময়নাগুড়ি শহরের সুভাষ নগর এলাকায় একটি বিরিয়ানি কারখানায় নজর দিতেই দেখতে পাওয়া গেলো বাসী মাংস, রঙ, পুরানো রসুন, পেঁয়াজের পেস্ট। সব কিছু ফেলে দিলেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। ময়নাগুড়ি শহরের মিষ্টি কারখানা গিয়েও ক্ষিপ্ত হয়ে যান আধিকারিক। এদিন কারখানা গুলির কোন লাইসেন্স আধিকারিককে দেখাতে পারেননি ব্যবসায়ীরা।



