Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’দিনের মধ্যেই জয়েন্ট প্রবেশিকার আবেদনের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা

ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের স্নাতক কোর্সে ভরতির প্রবেশিকা পরীক্ষার আয়োজনে আজ শুক্রবার বৈঠকে বসতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড।

দু’দিনের মধ্যেই জয়েন্ট প্রবেশিকার আবেদনের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের স্নাতক কোর্সে ভরতির প্রবেশিকা পরীক্ষার আয়োজনে আজ শুক্রবার বৈঠকে বসতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড। তারপর শুক্র অথবা শনিবারই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে সূত্রের খবর। এবছর অনেকটাই পিছিয়ে রয়েছে পরীক্ষা আয়োজনের প্রক্রিয়া। গতবছর যেখানে এপ্রিলেই পরীক্ষা হয়েছিল, এবার তা হতে মে গড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। অন্তত মে’র মাঝামাঝি সময়ের আগে পরীক্ষা আয়োজন করা বেশ কঠিন বলেই মনে করছেন আধিকারিকরা।

Advertisement

জানা গিয়েছে, সদ্য দায়িত্ব নিয়েই জয়েন্ট বোর্ডের নয়া চেয়ারম্যান গৌতম পাল দীর্ঘদিন ধরে চলে আসা সিলেবাস সংশোধন করিয়ে ফেলেছেন। এই সিলেবাসকে আরো সময়োপযোগী করে তোলা হয়েছে বলে আধিকারিকদের দাবি। ইতিমধ্যে জয়েন্ট পরীক্ষার বুকলেটও ছাপতে চলে গিয়েছে। তবে, বোর্ডের বৈঠকের আগে দিনক্ষণ নিয়ে চূড়ান্ত মন্তব্য করতে চাইছেন না আধিকারিকরা। এবার পরীক্ষা হতে দেরি হওয়ায় ক্লাস শুরুও কি পিছিয়ে যেতে পারে? এই ব্যাপারে আশ্বস্ত করেছেন গৌতম পাল। তিনি বলেন, ‘পরীক্ষা এবং ফল প্রকাশের মধ্যেকার সময় কমিয়ে দিয়েই ভারসাম্য রাখা সম্ভব। সেটা করেই সঠিক সময়ে কাউন্সেলিং শেষ করে দিতে পারব। সঠিক সময়েই ক্লাস শুরু হবে এবছর।’
একই সঙ্গে জয়েন্ট বোর্ড নিয়ে বেশ কিছু পরিকল্পনাও রয়েছে নয়া চেয়ারম্যানের। তিনি জানান, জয়েন্ট বোর্ড এযাবৎ যতগুলি পরীক্ষা নিয়েছে, সবকটির প্রশ্নপত্র আর্কাইভ করা থাকবে। যে-কেউ সেগুলি যেকোনো সময়ে দেখতে পারবেন। এমন পরিকল্পনাই করছে বোর্ড। পাশাপাশি, জয়েন্ট বোর্ড একটি নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রও চালু করতে চায়। সেখানে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন ছাত্রছাত্রীরা। যদিও, সমস্ত বিষয়ই সরকারের চূড়ান্ত অনুমোদনসাপেক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ