নিউইয়র্ক, ২৮ ডিসেম্বর: নিউইয়র্কে চলছে ‘ফিডে ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ’। আর এই প্রতিযোগিতা থেকে আজব কারণে বাদ পড়লেন গতবারের চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। জিন্স পরে প্রতিযোগিতায় অংশ নেওয়ার কারণে নবম রাউন্ডে জরিমানা করা হয় ম্যাগনাসকে। আর এরপরেই প্রতিযোগিতা থেকে নাম তুলে নেন গতবারের বিজয়ী।
Advertisement
জানা গিয়েছে, আজ শনিবার র্যাপিড রাউন্ড চলাকালীন নবম রাউন্ডে পোশাকবিধি না মেনে জিন্স পরার কারণে ম্যাগনাসকে জরিমানা করে আরবিটার (দাবা খেলার আম্পায়ার)। ম্যাগনাস আরবিটারকে অনুরোধ জানিয়ে বলেন, পরের দিন থেকে তিনি যথোপযুক্ত পোশাক পরেই আসবেন। তবে তাতে রাজি হননি আরবিটার। ফাইন হয় ২০০ ডলার। এরপরই প্রতিযোগিতা থেকে নাম তুলে নেন ম্যাগনাস কার্লসেন।
তবে শুধুমাত্র পোশাক নয়, সূত্র মারফৎ জানা গিয়েছে, এই প্রতিযোগিতার আরও বেশ কিছু বিষয়ে বিরক্ত ছিলেন কার্লসেন। তিনি স্পষ্ট জানান, আমি আর এই প্রতিযোগিতায় খেলব না। এর বেশি কিছু বলার নেই।
তবে শুধুমাত্র পোশাক নয়, সূত্র মারফৎ জানা গিয়েছে, এই প্রতিযোগিতার আরও বেশ কিছু বিষয়ে বিরক্ত ছিলেন কার্লসেন। তিনি স্পষ্ট জানান, আমি আর এই প্রতিযোগিতায় খেলব না। এর বেশি কিছু বলার নেই।