নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছ’ম্যাচ পর অবশেষে জয়ে ফিরল বেঙ্গালুরু এফসি। রবিবার ঘরের মাঠে জামশেদপুর এফসি’কে ৩-০ গোলে হারালেন সুনীল ছেত্রীরা। জোড়া গোলে ম্যাচের নায়ক আলবার্তো নোগুয়েরা। এছাড়া স্কোরশিটে নাম তোলেন এডগার মেন্ডেজ। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল জামশেদপুর। আর জিতে ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থস্থান মজবুত করল বেঙ্গালুরু। উল্লেখ্য, জামশেদপুরের হারে লিগ-শিল্ড জয়ের পথ আরও মসৃণ হল মোহন বাগানের। বাকি চারটি ম্যাচের মধ্যে দু’টিতে জিতলেই টানা দু’বার শিল্ড জয়ের নজির গড়বেন পেত্রাতোসরা।



