Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

এবার আসছে জিও’র আইপিও, ঘোষণা আম্বানির

জিও প্ল্যাটফর্মসের আইপিও প্রক্রিয়া শুরুর জন্য আরও এক ধাপ এগল রিলায়েন্স গোষ্ঠী। শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) ৪৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এবার আসছে জিও’র আইপিও, ঘোষণা আম্বানির
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: জিও প্ল্যাটফর্মসের আইপিও প্রক্রিয়া শুরুর জন্য আরও এক ধাপ এগল রিলায়েন্স গোষ্ঠী। শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) ৪৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার পর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি জানান, জিও প্ল্যাটফর্মস-এর আইপিও প্রক্রিয়া শুরু হচ্ছে। সংস্থার পরিচালনা পর্ষদ শুক্রবার ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাসের (ডিআরএইচপি) অনুমোদন দিয়েছে। এদিনই তা বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির কাছে জমা দিচ্ছে। ফলে জিও-র আইপিও নিয়ে অপেক্ষার অবসান হতে চলেছে। মুকেশ বলেন, ‘শেয়ার মার্কেটে জিও-র তালিকাভুক্তি বিশ্বকে দেখিয়ে দেবে যে, ভারতও বিশ্বমানের প্রযুক্তি সংস্থা গড়ে তোলার ক্ষমতা রাখে। এটি শুধু রিলায়েন্সের জন্য নয়, বরং লক্ষ লক্ষ শেয়ারহোল্ডারের জন্যও একটি ঐতিহাসিক মুহূর্ত।’ প্রস্তাবিত আইপিওতে সর্বাধিক ২৭ কোটি নতুন ইক্যুইটি শেয়ার ইস্যু করা হতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ