Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ঝুঁকি নেওয়ার প্রয়োজন ছিল না: গাভাসকর

ঝুঁকি নেওয়ার প্রয়োজন ছিল না: গাভাসকর
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে ব্যাকফুটে ভারত। এর অন্যতম কারণ অবশ্যই সেট হয়ে যাওয়া যশস্বী জয়সওয়ালের রান আউট। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে সেঞ্চুরি মাঠে ফেলে আসেন বাঁ হাতি ওপেনার। ৮২ রানে যশস্বীর আউটের পরই তাল কাটে ভারতীয় ইনিংসে। এই প্রসঙ্গে সুনীল গাভাসকর বলেন, ‘বিরাট ও যশস্বী ক্রিজে সেট হয়ে গিয়েছিল। সহজেই রান আসছিল। ওই সময়ে এমন ঝুঁকি নেওয়ার কোনও প্রয়োজনই ছিল না। যদিও বিরাট দৌড়লে রানটা হতেও পারত। কিন্তু ও নন-স্ট্রাইকার এন্ডে পিছন ফিরে ফিল্ডারকে দেখতে গিয়ে কয়েক সেকেন্ড নষ্ট করে ফেলে। আত্মঘাতী এই রান আউটই ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয়।’ সানি আরও বলেন, ‘শুধু ফলো-অন এড়ানোই যথেষ্ট নয়। অস্ট্রেলিয়ার স্কোরের যতটা সম্ভব কাছে পৌঁছনো দরকার। তাঁর জন্য রবীন্দ্র জাদেজাকে বাড়তি দায়িত্ব নিতে হবে। গাব্বায় ও ভালো ব্যাট করেছিল। আর ঋষভ পন্থ কী করতে পারে সেটা সবাই জানে। ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে একশো রানের বেশি একটা পার্টনারশিপের প্রয়োজন।’
Advertisement
সম্পর্কিত সংবাদ