Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

ঝাড়খণ্ড: হস্টেলে দশম শ্রেণির ছাত্রকে মারধর, বিক্ষোভ পরিবারের

দশম শ্রেণির ছাত্রকে স্কুলের হস্টেলে মারধরের অভিযোগ উঠল তার সহপাঠীদের বিরুদ্ধে। আর এই ঘটনা ঘিরেই তুমুল শোরগোল ঝাড়খণ্ডের ধানবাদে পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়ে। ইতিমধ্যে অভিযুক্ত পাঁচ পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে।

ঝাড়খণ্ড: হস্টেলে দশম শ্রেণির ছাত্রকে মারধর, বিক্ষোভ পরিবারের
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ধানবাদ: দশম শ্রেণির ছাত্রকে স্কুলের হস্টেলে মারধরের অভিযোগ উঠল তার সহপাঠীদের বিরুদ্ধে। আর এই ঘটনা ঘিরেই তুমুল শোরগোল ঝাড়খণ্ডের ধানবাদে পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়ে। ইতিমধ্যে অভিযুক্ত পাঁচ পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে। তবে শুক্রবার রাত থেকেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন আক্রান্ত ছাত্রের পরিবার ও পড়শিরা। সকলে মিলে স্কুলের ভিতরে-বাইরে প্রতিবাদে শামিল হন। এর আগেও ওই স্কুলে পড়ুয়াদের উপর নিগ্রহের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদেরও অভিযোগ, হস্টেল কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির কারণেই বার বার এই ধরনের ঘটনা ঘটছে। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। তবেই ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঠেকানো যাবে।  গত ১৪ জুলাই রাতে টাকা লেনদেনের একটি বিষয় ঘিরে দশম শ্রেণির সুমিত কুমার দাসকে হাত-পা বেঁধে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে সহপাঠীরা। তার জামাকাপড় খুলে নেওয়া হয়। কিছু পানীয় তাকে জোর করে খাওয়ানোও হয়। গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। সেই ভিডিয়োর সূত্র ধরেই নানা মহলে সমালোচনার ঝড় ওঠে।আক্রান্ত ছাত্রকে প্রথমে হস্টেলেই রাখা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে হাসপাতালে ভরতি করা হয় এবং খবর দেওয়া হয় তার অভিভাবকদের। বর্তমানে ধানবাদের শহিদ নির্মল মাহাত মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রের চিকিৎসা চলছে। পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ পৃথকভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ