নয়াদিল্লি: আশঙ্কাই সত্যি হল। হ্যামস্ট্রিংয়ের চোটে মহিলাদের এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন জেমাইমা রডরিগেজ। যা হরমনপ্রীত কাউর ব্রিগেডের কাছে বড়ো ধাক্কা। কারণ, জেমাইমা দলের নির্ভরযোগ্য ব্যাটার। গত ৩ আগস্ট ইংল্যান্ডে দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় খেলতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে পরীক্ষা করে ২৫ বছর বয়সির। তখনই হাই-গ্রেড টিয়ার ধরা পড়ে। এই পরিস্থিতিতে আমিরশাহিতে এশিয়া কাপ ও জাপানে এশিয়ান গেমসে অংশ নিতে পারবেন না।



