Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কোচকে গাড়ি উপহার জেমাইমার

প্রশান্ত শেট্টির কাছেই ক্রিকেটে হাতেখড়ি জেমাইমা রডরিগেজের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছোটোবেলার কোচকেই গুরুদক্ষিণা দিলেন জেমাইমা। কোচকে এসইউভি গাড়ি উপহার দিয়েছেন মহিলা দলের তারকা ব্যাটার।

কোচকে গাড়ি উপহার জেমাইমার
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: প্রশান্ত শেট্টির কাছেই ক্রিকেটে হাতেখড়ি জেমাইমা রডরিগেজের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছোটোবেলার কোচকেই গুরুদক্ষিণা দিলেন জেমাইমা। কোচকে এসইউভি গাড়ি উপহার দিয়েছেন মহিলা দলের তারকা ব্যাটার। অতীতে  বিরাট কোহলি, আশিস নেহরা, ক্রুণাল পান্ডিয়ারা নানাভাবে কোচের পাশে দাঁড়িয়েছেন। রমাকান্ত আচরেকরের প্রতি শচীন তেন্ডুলকরের গুরুভক্তি কার্যত মিথ হয়ে রয়েছে। এই তালিকায় নতুন সংযোজন জেমাইমা রডরিগেজ।

Advertisement

বান্দ্রার এমআইজি ক্লাবে ক্রিকেট শুরু জেমাইমার। কিন্তু মেয়েদের অনুশীলনের পরিকাঠামো ছিল না। ফলে জেমাইমার বাবা ইভান রডরিগেজ চিন্তায় পড়ে যান। কোচ প্রশান্তই যাবতীয় সমস্যার সমাধান করেন। তিনি না থাকলে হয়তো হারিয়েই যেতেন জেমাইমা। পরবর্তীতে সাল্যে পেলেও শিকড়কে ভোলেননি জাতীয় দলের এই মহিলা ক্রিকেটার। মুম্বইতে থাকলে বান্দ্রার অ্যাকাডেমিতে মাথা নীচু করে ভুলত্রুটি শুধরে নেন তিনি। এবার কোচের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিলেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ