Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জেইই অ্যাডভান্সড: ফলাফল সংরক্ষণে ত্রুটি মানল আইআইটি রুরকি কর্তৃপক্ষ

জেইই অ্যাডভান্সডের ফলাফল সংরক্ষণে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর তথ্য প্রকাশ্যে। বিস্তারিত পড়ুন।

জেইই অ্যাডভান্সড: ফলাফল সংরক্ষণে ত্রুটি মানল আইআইটি রুরকি কর্তৃপক্ষ
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জেইই অ্যাডভান্সডের তথ্য সংরক্ষণে বড়োসড়ো ফাঁকফোকড় রয়েছে। এমনই দাবি তুলে হইচই ফেলে দিয়েছিলেন মাত্র ১৬ বছর বয়সি সাইবার সিকিওরিটি গবেষক। নাম রেলেন অনিল। তাঁর দাবি, লক্ষ লক্ষ পড়ুয়ার ব্যক্তিগত ও পরীক্ষা সংক্রান্ত তথ্য ক্লাউডে স্টোর রয়েছে। কিন্তু, কোনোরকম পরিচয় যাচাই ছাড়াই সেই তথ্যগুলি দেখা যাচ্ছে। যা বড়োসড়ো প্রযুক্তিগত ত্রুটি। এর জেরে পড়ুয়াদের সমস্ত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনিল এই দাবি তুলতেই প্রশ্নের মুখে পড়ে এবারের পরীক্ষার আয়োজক সংস্থা আইআইটি রুরকি। ত্রুটির কথা স্বীকার করেছে তারা। জানিয়েছে, রেজাল্টের পোর্টালের সমস্ত তথ্য ক্লাউডে সংরক্ষণ করা থাকে। সেই ব্যবস্থায় ত্রুটির কারণেই এই বিভ্রাট। প্রযুক্তিগত এই সমস্যা ধরিয়ে দেওয়ার জন্য অনিলকে ধন্যবাদ জানিয়েছে সংস্থা। 

Advertisement

মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডলে এসংক্রান্ত পোস্ট করেন অনিল। ১৬ বছরের সাইবার সিকিওরিটি গবেষক জানান, পোর্টালে ঢুকলেই ১ লক্ষ ৭৯ হাজার পরীক্ষার্থীর ফলাফল, ১ লক্ষ ৮৭ হাজার অ্যাডমিট কার্ডের পিডিএফ দেখা যাচ্ছে। মিলছে পড়ুয়ার নাম, জন্ম তারিখ ও মোবাইল নম্বরও। এর জন্য কোনো পরিচয় যাচাই করা হচ্ছে না। তাঁর এই পোস্টের পর আইআইটি রুরকি জানায়, সমস্ত তথ্যই রিড-অনলি ফর্ম্যাটে রয়েছে। অর্থাৎ কোনো তথ্য সংযোজন, বাদ , সম্পাদনা বা সংশোধন করা সম্ভব নয়। কিন্তু যেভাবে গোটা বিষয়টি প্রকাশ্যে এনেছেন, তার জন্য কিশোরের ভূয়সী প্রশংসাও করেছে শিক্ষা প্রতিষ্ঠান। 
 প্রসঙ্গত, সম্প্রতি সিইউইটি-ইউজি, নিট-ইউজি সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষায় বারবার প্রযুক্তিগত ও পদ্ধতিগত ত্রুটি ধরা পড়েছে। এই নিয়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছিল। তারমধ্যে জেইই অ্যাডভান্সডের পোর্টালে তথ্য সংরক্ষণে ফাঁকফোকড় প্রকাশ্যে আসতেই উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ