Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

জে সি মুখার্জি ট্রফি মোহন বাগানের

জে সি মুখার্জি ট্রফিতে চ্যাম্পিয়ন মোহন বাগান। বুধবার সিএবি পরিচালিত টি-২০ টুর্নামেন্টে ভবানীপুরকে রুদ্ধশ্বাস ফাইনালে হারাল সবুজ-মেরুন ব্রিগেড।

জে সি মুখার্জি ট্রফি মোহন বাগানের
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  জে সি মুখার্জি ট্রফিতে চ্যাম্পিয়ন মোহন বাগান। বুধবার সিএবি পরিচালিত টি-২০ টুর্নামেন্টে ভবানীপুরকে রুদ্ধশ্বাস ফাইনালে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। দু’দলের স্কোর টাই হওয়ায় ফয়সালা হল কম উইকেট পতনের নিরিখে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে মোহন বাগান তোলে ১৮৯। শাকির গান্ধী করেন ৯৩ । জবাবে ৮ উইকেটে ১৮৯ রানে থামে ভবানীপুরও। ফলে ২ উইকেট কম হারানো মোহন বাগান চ্যাম্পিয়ন হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ