রেখার সঙ্গে কাজ করতে জয়ার শর্ত!
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

•অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেম। ফিল্মি দুনিয়ায় এই বিষয় নিয়ে চর্চার শেষ নেই। এক সময় জয়া বচ্চন এই জুটির সঙ্গে কাজ করতে অস্বীকার করেন। কিন্তু তাঁকে রাজি করিয়েছিলেন সঞ্জীব কুমার। যদিও একটি বিশেষ শর্ত দেন জয়া! তখন ‘সিলসিলা’-র শ্যুটিং শুরুর মাত্র কয়েকদিন বাকি। রেখা, অমিতাভের প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে। এদিকে যশ চোপড়া সিদ্ধান্ত নিলেন পরভিন ববি এবং স্মিতা পাটিলের বদলে কাস্ট করবেন রেখা ও জয়াকে। কিন্তু জয়া নারাজ! তখন মাঠে নামেন সঞ্জীব কুমার। তিনি জয়ার কাছে প্রস্তাব নিয়ে যান। জয়া শর্ত দিলেন, শ্যুটিং না থাকলেও সেটে তিনি হাজির থাকবেন। অমিতাভকে সর্বক্ষণ চোখে চোখে রাখতেই এই সিদ্ধান্ত! জয়ার শর্ত মেনে নেন প্রযোজক। এই একটি মাত্র সিনেমা যেখানে তাঁরা তিনজন একসঙ্গে কাজ করেন।

Advertisement