Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জয়প্রকাশের জামিন

কলকাতা হাইকোর্টে জামিন পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তদন্তে সহযোগিতা করতে হবে, বিধাননগর ছাড়তে পারবেন না। বিস্তারিত পড়ুন।

জয়প্রকাশের জামিন
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্টে জামিন পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। সল্টলেকে জোর করে বাড়ি দখল করে রাখার অভিযোগে গত ৩ জুন তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার বিচারপতি অজয় মুখোপাধ্যায় তাঁর জামিন মঞ্জুর করে শর্ত দিয়েছেন, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিধাননগর ও কলকাতার বাইরে যেতে পারবেন না জয়প্রকাশ। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তকারী আধিকারিককে একটি ফোন নম্বর দিয়ে রাখতে হবে তাঁকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ