Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কালীঘাটের বাড়িতে এসে মমতার সঙ্গে সাক্ষাৎ করলেন জয়া বচ্চন

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন জয়া বচ্চন। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত পড়ুন।

কালীঘাটের বাড়িতে এসে মমতার  সঙ্গে সাক্ষাৎ করলেন জয়া বচ্চন
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ১৫ জুন বিধানসভা চত্বরে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। ঠিক তার দু-সপ্তাহ পরেই কালীঘাটে এসে মমতার সঙ্গে দেখা করে গেলেন সমাজবাদী পার্টির সাংসদ ও অভিনেত্রী জয়া বচ্চন। দীর্ঘক্ষণ কথা হয় মমতা-জয়ার। মনে করা হচ্ছে, দেশের বর্তমান রাজনীতির বিভিন্ন বিষয় এবং পশ্চিমবঙ্গের হালফিল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথাবার্তা হয়েছে দুজনের মধ্যে। বৃহস্পতিবার বিকেলে কালীঘাটে মমতার বাড়িতে আসেন অভিতাভ-জায়া। তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েনের গাড়িতে চড়ে তিনি মমতার বাড়িতে আসেন। বাড়ির গেটে জয়া বচ্চনকে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর একঘণ্টার বেশি সময় মমতা-জয়ার কথা হয়। যদিও এই বৈঠক সম্পর্কে জয়া কোনো মন্তব্য করেননি। তৃণমূলের তরফে দাবি, মমতা-জয়ার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দুজনের দীর্ঘদিনের পরিচয় ও সুসম্পর্ক। পুরানো দিনের রাজনৈতিক বিষয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে। 

Advertisement

তবে উল্লেখ্য, একটা সময় সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে আসতেন কিরণময় নন্দ। কিন্তু সেই কিরণময়কেই সম্প্রতি দেখা গিয়েছে মমতার সমালোচনায় সরব হতে। তৃণমূল ভেঙে যাওয়ার জন্য মমতাকেই দায়ী করেন কিরণময়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ