Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সংস্কৃতি বিনিময়ে আগ্রহী জাপান

কলকাতা তথা বাংলার সঙ্গে সংস্কৃতি বিনিময়ে আগ্রহী জাপান।

সংস্কৃতি বিনিময়ে আগ্রহী জাপান
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা তথা বাংলার সঙ্গে সংস্কৃতি বিনিময়ে আগ্রহী জাপান। জাপানি সংস্কৃতিকেও যেভাবে কলকাতা আপন করে নিয়েছে, তা আগামীদিনেও বজায় থাকবে বলে জানালেন কলকাতায় নিযুক্ত জাপানের ডেপুটি কনসাল জেনারেল আসিদা কাতসুনরি। সম্প্রতি শহরে সাবর্ণ পরিবার পরিষদ আয়োজিত আন্তর্জাতিক ইতিহাস উৎসবে অংশ নেয় জাপান। সেখানে জাপানি ভাষায় সংগীত ও ক্যালিগ্রাফি পরিবেশিত হয়। প্রদর্শনীতে রাখা হয় জাপানি সংস্কৃতির নানা উপকরণ। সেই প্রসঙ্গে ডেপুটি কনসাল জনারেল বলেছেন, ভারতীয় শিক্ষার্থীরা এই ইতিহাস ও সংস্কৃতি নিয়ে যেভাবে চর্চা করছে, তা দীর্ঘবছর জারি থাকবে। পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী বলেন, জাপান কনসুলেট থেকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাঁরা যে ইতিহাস চর্চায় আমাদের সঙ্গে আরো নিবিড়ভাবে যুক্ত হতে চান, সেকথাই জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ