Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

যন্তরমন্তরে ধরনা: কংগ্রেস নেত্রীকে  দোষী সাব্যস্ত করল দিল্লির আদালত

মহিলা সংরক্ষণ বিলের প্রতিবাদে দিল্লির যন্তরমন্তরে ধরনায় বসেছিলেন। সেই ঘটনায় কংগ্রেস নেত্রী অলকা লাম্বাকে দোষী সাব্যস্ত করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

যন্তরমন্তরে ধরনা: কংগ্রেস নেত্রীকে  দোষী সাব্যস্ত করল দিল্লির আদালত
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ বিলের প্রতিবাদে দিল্লির যন্তরমন্তরে ধরনায় বসেছিলেন। সেই ঘটনায় কংগ্রেস নেত্রী অলকা লাম্বাকে দোষী সাব্যস্ত করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ২০২৪ সালে যন্তরমন্তরে মহিলা সংরক্ষণ বিলের দাবিতে হওয়া বিক্ষোভের সঙ্গে যুক্ত মামলায় এই রায় দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হওয়া একটি এফআইআরের ভিত্তিতে মামলাটি আদালতে গড়ায়। যদিও কংগ্রেস নেত্রী অলকা সমস্ত অভিযোগ অস্বীকার করে পূর্ণাঙ্গ শুনানির দাবি জানান। আদালত তাঁকে নির্দেশ অমান্য করা এবং সরকারি কর্মীদের কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। আগামী ৪ জুন সাজা ঘোষণা হবে। রায় ঘোষণার পর অলকা বলেন, ‘আমি ঠিক এটাই প্রত্যাশা করেছিলাম। এটি ২০২৪ সালের জুলাই মাসের একটি মামলা। তখন বর্ষাকালীন অধিবেশন চলছিল। মহিলা কংগ্রেসের জাতীয় সভাপতি হিসাবে আমি ও আমার সহকর্মীরা গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে যন্তরমন্তরে বিক্ষোভ দেখিয়েছিলাম। আমাদের দাবি ছিল মহিলাদের সংরক্ষণ কার্যকর করা এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ