Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

উইম্বলডনে ঘাম ঝরিয়ে দ্বিতীয় রাউন্ডে সিনার

চোটের কারণে কার্লোস আলকারাজ খেলছেন না। স্বভাবতই খেতাবের একনম্বর দাবিদার হিসেবে উইম্বলডনের মঞ্চে হাজির জানিক সিনার।

উইম্বলডনে ঘাম ঝরিয়ে দ্বিতীয় রাউন্ডে সিনার
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: চোটের কারণে কার্লোস আলকারাজ খেলছেন না। স্বভাবতই খেতাবের একনম্বর দাবিদার হিসেবে উইম্বলডনের মঞ্চে হাজির জানিক সিনার। তবে অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে শুরুটা মসৃণ হল না ইতালিয়ান তরুণের। সোমবার প্রথম রাউন্ডে অবাছাই প্রতিপক্ষের বাধা টপকাতে রীতিমতো কালঘাম ছুটল তাঁর। সার্বিয়ার মিয়োমির কেসমানোভিচের বিরুদ্ধে দু’দুবার পিছিয়ে পড়েছিলেন সিনার। শেষ পর্যন্ত পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেও এই ফর্ম চিন্তায় রাখবে শীর্ষ বাছাই তারকাকে। ম্যাচের ফল ৪-৬, ৬-৩, ৬-৭ (৬-৮), ৬-২, ৬-৩। দিনের অপর ম্যাচে হুবার্ট হারকাজের কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় একাদশ বাছাই ক্যাসপার রুডের। মেয়েদের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন জেসিকা পেগুলা ও নাওমি ওসাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ