Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফাইনালে মেডভেডেভকে হারিয়ে রেকর্ড সিনারের

মরশুমের শুরুতেই রেকর্ড গড়লেন জানিক সিনার। ফাইনালে ড্যানিল মেডভেডেভকে হারিয়ে প্রথমবারের জন্য ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে খেতাব জিতলেন ইতালিয়ান তরুণ।

ফাইনালে মেডভেডেভকে হারিয়ে রেকর্ড সিনারের
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইন্ডিয়ান ওয়েলস: মরশুমের শুরুতেই রেকর্ড গড়লেন জানিক সিনার। ফাইনালে ড্যানিল মেডভেডেভকে হারিয়ে প্রথমবারের জন্য ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে খেতাব জিতলেন ইতালিয়ান তরুণ। ম্যাচের ফল ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪)। সেই সঙ্গে রজার ফেডেরার ও নোভাক জকোভিচের রেকর্ড ভেঙে নয়া নজির গড়েন দ্বিতীয় বাছাই তারকা। কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে হার্ড কোর্টের সমস্ত ট্রফি জয়ের মালিক এখন সিনার। 

Advertisement

অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, এটিপি মাস্টার্স ফাইনাল, মায়ামি ওপেন, সিনসিনাটি ওপেন, সাংহাই ওপেন, প্যারিস ওপেন, কানাডিয়ান ওপেনে খেতাব জিতেছিলেন আগেই। এবার সাফল্যের তালিকায় যোগ হল ইন্ডিয়ান ওয়েলসের ট্রফিও। বিশ্বের বড় টুর্নামেন্টগুলির মধ্যে এই আটটি জায়গায় খেলা হয় হার্ড কোর্টে। আর সবকটি আসরেই বিজয় পতাকা ওড়ালেন সিনার। এর আগে ফেডেরার এই সমস্ত শিরোপা জিতেছিলেন ৩০ বছর বয়সে। জকোভিচ সাফল্যের আটকাহন পূর্ণ করেছিলেন ৩১ বছরে। সেখানে ইতালিয়ান তরুণ মাত্র ২৪ বছর বয়সে সেই কৃতিত্ব দেখালেন। ফলে বয়সের নিরিখে ফেডেক্স ও জোকারকে ছাপিয়ে গেলেন তিনি। উল্লেখ্য, আন্দ্রে আগাসিও ২৪ বছর বয়সে হার্ড কোর্টের সবকটি খেতাব জিতেছিলেন। তবে সেই সময় এতগুলি (আট) টুর্নামেন্ট ছিল না। তাই তাঁকে এই তালিকায় রাখা হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ