Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আদালতে স্বস্তিতে জাহ্নবী

হাইকোর্টে স্বস্তি পেলেন জাহ্নবী কাপুর। কেবল তিনিই নন, তাঁর বাবা তথা প্রযোজক বনি কাপুর ও বোন খুশি কাপুরও স্বস্তি পেলেন মাদ্রাজ হাইকোর্টে।

আদালতে স্বস্তিতে জাহ্নবী
  • ৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হাইকোর্টে স্বস্তি পেলেন জাহ্নবী কাপুর। কেবল তিনিই নন, তাঁর বাবা তথা প্রযোজক বনি কাপুর ও বোন খুশি কাপুরও স্বস্তি পেলেন মাদ্রাজ হাইকোর্টে। ১৯৮৮ সালে চেন্নাইয়ে একটি সম্পত্তি কিনেছিলেন অভিনেত্রী শ্রীদেবী। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেটি খারিজ করা হয়েছে। জানা গিয়েছে, শ্রীদেবী যে সম্পত্তিটি কিনেছিলেন সেটির উত্তরাধিকার নাকি মামলাকারীর। সে কারণে সম্পত্তির ভাগ চেয়েছিলেন তাঁরা। যদিও মামলাটি খারিজ করে দেওয়ায় স্বস্তিতে কাপুর পরিবার। উল্লেখ্য, জাহ্নবী এরপর কাজ করবেন অভিনেতা শাহিদ কাপুরের বিপরীতে। মজার মোড়কে সম্পর্কের গল্প বলবেন পরিচালক অমিত শর্মা। ‘ময়দান’, ‘বধাই হো’ খ্যাত পরিচালকের এই ছবির শ্যুটিং শুরু হবে চলতি বছরের শেষ থেকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ