Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

ভারতীয় রেলে লাগু ‘জনবিশ্বাস আইন ২০২৬’ , বেচাল হলেই কড়া জরিমানা

ভারতীয় রেলে যাতায়াত করেন? তাহলে ২০ জুন ২০২৬, অর্থাৎ আজ থেকে লাগু হওয়া নতুন নিয়মগুলো জেনে নিন।

ভারতীয় রেলে লাগু ‘জনবিশ্বাস আইন ২০২৬’ , বেচাল হলেই কড়া জরিমানা
  • ২০ জুন, ২০২৬ ২২:১০
Prefer us on Google

নয়াদিল্লি, ২০জুন: ভারতীয় রেলে যাতায়াত করেন? তাহলে ২০ জুন ২০২৬, অর্থাৎ আজ থেকে লাগু হওয়া নতুন নিয়মগুলো জেনে নিন। কেন্দ্রীয় সরকার ‘জনবিশ্বাস আইন, ২০২৬’ এনে রেলওয়ে অ্যাক্ট ১৯৮৯-এর জরিমানা দ্বিগুণ করেছে। যার উদ্দেশ্য ছোট অপরাধকে ডিক্রিমিনালাইজ করে আর্থিক জরিমানা দিয়ে শৃঙ্খলা ফেরানো।

Advertisement

এবার থেকে টিকিট ছাড়া যাত্রা করলে ডবল ফাইন দিতে হবে আপনাকে। সেকশন ১৩৭ ও ১৩৮ অনুযায়ী বিনা টিকিটে ধরা পড়লে ন্যূনতম জরিমানা ২৫০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা করা হয়েছে। সাথে পুরো ভাড়া তো দিতেই হবে। এছাড়াও কেউ যদি অন্যের টিকিটে যাত্রা করে, সেক্ষেত্রে সেই টিকিট তো  বাজেয়াপ্ত হবেই, তার জরিমানা দিতে হবে ৫০০ টাকা। কাটতে হবে নতুন টিকিট।

এছাড়াও দেখে নেওয়া যাক আর কী কী নতুন নিয়ম লাগু করা হয়েছে:

·       মহিলা কোচে পুরুষ উঠলে -   জরিমানা ২,৫০০ টাকা, পাশাপাশি নামিয়ে দেওয়া হবে ট্রেন থেকে  

·       মদ্যপ অবস্থায় উঠে           -   জরিমানা ১০০০ টাকা, নেশাগ্রস্তকে ট্রেন থেকে নামানো হবে 

         অশান্তি করলে   

·       নিষিদ্ধ বা বিপজ্জনক        -     জরিমানা  ন্যূনতম ১০,০০০ টাকা, সঙ্গে কঠোর আইনি ব্যবস্থা  

        জিনিস বহন করলে  

·       বিনা অনুমতিতে হকারি      -     জরিমানা ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত 

·       রিজার্ভ সিটে জোর করে     -      জরিমানা ২০০০ টাকা

        বসলে 

·       ট্রেনে ধূমপান করলে          -      জরিমানা ২০০০ টাকা, সঙ্গে বাতিল হবে টিকিট

·       ট্রেনে ভিক্ষা                       -      নিষিদ্ধ করা হয়েছে

·       যাত্রী স্বাছন্দ্যে ব্যাঘাত         -      জরিমানা ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত

         ঘটালে

অর্থাৎ, আজ ,২০ জুন থেকে বিনা টিকিটে ধরা পড়লেই আপনাকে গুনতে হবে দ্বিগুণ টাকা। তাই বৈধ টিকিট কাটুন, নিয়ম মেনে যাত্রা করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ