Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কর্ণাটককে চ্যালেঞ্জ ছুড়ছে জম্মু-কাশ্মীর

রনজি ট্রফির ফাইনালে বড় রানের পথে জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার কর্ণাটকের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পরশ ডোগরার দল।

কর্ণাটককে চ্যালেঞ্জ ছুড়ছে জম্মু-কাশ্মীর
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হুবলি: রনজি ট্রফির ফাইনালে বড় রানের পথে জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার কর্ণাটকের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পরশ ডোগরার দল। দিনের শেষে জম্মু ও কাশ্মীরের সংগ্রহ ২ উইকেটে ২৮৪ রান। অনবদ্য শতরান শুভম পুণ্ডিরের। ১১৭ রানে অপরাজিত রয়েছেন তিনি। আক্রমণাত্মক ব্যাটিং করে ৫২ রানে অপরাজিত আবদুল সামাদ। তবে নিশ্চিত শতরান হাতছাড়া করেছেন ইয়াসের মহম্মদ। ব্যক্তিগত ৮৮ রানের মাথায় প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হন তিনি। মোদ্দা কথা, হেভিওয়েট প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ছে পরশ ডোগরার দল। বড় রানের ইনিংস গড়ে প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে তৈরি তারা। তবে আহত হয়ে ড্রেসিং-রুমে ফিরে যান পরশ ডোগরা। তিনি আর ব্যাট করতে পারেননি।  উল্লেখ্য, এর আগে মুম্বইকে বশ মানিয়েছে জম্মু ও কাশ্মীর। বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও ম্যাচ জেতে তারা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ