Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

টিকিট কাউন্টারে খুচরো নিয়ে চিন্তিত জল্পেশ মন্দির কর্তৃপক্ষ, রয়েছে অনলাইন ব্যবস্থাও

জল্পেশ মন্দিরে শ্রাবণী মেলা শুরু, খুচরোর সমস্যা নিয়ে উদ্বেগ। অনলাইন টিকিটের ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিত। বিস্তারিত পড়ুন।

টিকিট কাউন্টারে খুচরো নিয়ে চিন্তিত জল্পেশ মন্দির কর্তৃপক্ষ, রয়েছে অনলাইন ব্যবস্থাও
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: শ্রাবণী  মেলা শুরু হতেই এবার খুচরো নিয়ে চিন্তিত জল্পেশ মন্দির কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষের দাবি, যেহেতু টিকিটের দাম ৪০ টাকা, সেজন্য এবার খুচরোর সমস্যা দেখা দিতে পারে। রবিবার থেকে শুরু হয়েছে জল্পেশ শ্রাবণী মেলা। শ্রাবণী মেলার প্রথম দিন দূরদূরান্ত থেকে প্রচুর ভক্ত আসেন। তাঁরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেন। প্রথম দিন থেকেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জল্পেশ মন্দিরে আসার রাস্তার মাঝে  ব্যারিয়াল বসানো হয়েছে।

Advertisement

মন্দির কমিটি জানিয়েছে, এবার তাদের চারটি টিকিট কাউন্টার করা হয়েছে। সেই চারটি টিকিট কাউন্টারে ৩০ জন টিকিট দেওয়ার জন্য থাকবেন। পাশাপাশি জল্পেশ শ্রাবণী মেলায় যাঁরা আসবেন, তাঁদের টিকিট নিতে বা অনলাইন টিকিটের জন্য কোনো সমস্যা যাতে না হয় সে কারণে একটি হেল্পিং টিম তৈরি করা হচ্ছে। সেখানে বেশ কয়েকজন থাকবেন। একাধিক মোবাইল নম্বর  থাকবে ভক্তদের জন্য। এই নম্বরগুলো বিভিন্ন স্থানে সাঁটিয়ে দেওয়া হবে। 
মন্দির কমিটির সম্পাদক গীরেন্দ্রনাথ দেব বলেন, এবার আমাদের অনলাইন টিকিটের ব্যবস্থা করেছি। যেহেতু এবার প্রথম, সে কারণে অনেকেই হয়ত জানেন না। অফলাইন টিকিট বেশি বিক্রি হবে। দু’জন বা তিন জন করে এসে টিকিট কাটলেও খুচরো টাকার সমস্যা থেকে যাচ্ছে। যদিও আমরা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে এবিষয়ে কথা বলব।
রবিবার টিকিট কাউন্টারে বসা জীবেশ রায়, রবি রায় বলেন, এদিন লোক ভালোই আসছে। কিছু খুচরো মজুত আছে। তবে আরও খুচরো টাকার প্রয়োজন রয়েছে। রবিবার মালবাজার থেকে আসা শ্রীকান্ত গঙ্গোপাধ্যায় বলেন, পরিবার নিয়ে এসেছি। মন্দিরে এসে পুজো দিলাম। খুব ভালো লাগছে।
উল্লেখ্য, রবিবার থেকে শুরু হওয়া শ্রাবণী মেলা পাঁচ সপ্তাহ ধরে চলবে। এই মেলায় এদিন দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন। রবিবার রাতে থেকে সোমবার শিবের মাথায় জল ঢেলে ভক্তরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। সেই হিসেবে পাঁচ সপ্তাহ ধরে চলবে এই মেলা। এই মেলায় সুদূর অসম, নেপাল, ভুটান থেকেও ভক্তরা আসেন। প্রতি বছর কয়েক লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই মেলায়। 
• নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ