Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

শুরু হল জল্পেশ শ্রাবণী মেলা, চারটি স্থানে থাকছে টিকিট কাউন্টার

শ্রাবণী মেলা শুরু হয়েছে, চারটি স্থানে টিকিট কাউন্টার খোলা হয়েছে। টিকিটের দাম ৪০ টাকা হওয়ায় খুচরোর সমস্যা নিয়ে চিন্তিত মন্দির কমিটি। বিস্তারিত পড়ুন।

শুরু হল জল্পেশ শ্রাবণী মেলা, চারটি স্থানে থাকছে টিকিট কাউন্টার
  • ১৯ জুলাই, ২০২৬ ১৫:২৬
Prefer us on Google

টিকিটের দাম ৪০ টাকা হওয়ায় এবার খুচরো নিয়ে চিন্তিত মন্দির কমিটি। মন্দির কমিটি জানিয়েছে, চারটি স্থানে টিকিট কাউন্টার করা হয়েছে। চারটি টিকিট কাউন্টার মিলে ৩০ জন টিকিট দেবে ভক্তদের। সে ক্ষেত্রে প্রচুর খুচরো প্রয়োজন।  

Advertisement

মন্দির কমিটির সম্পাদক গীরেন্দ্রনাথ দেব বলেন, শ্রাবণী মেলায় কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়। অন্যান্য বছর ৫০ টাকা করে টিকিট থাকায় খুচরোর সমস্যা তেমন হয় না। তবে এবার ৪০ টাকা হওয়ার কারণে খুচরো নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছি। এছাড়াও যেহেতু এবার নতুন অনলাইনে টিকিটের ব্যবস্থা করা হয়েছে সে কারণে অনেকেই হয়তো বিষয়টি এখন পর্যন্ত জানেন না। শ্রাবণী মেলা উপলক্ষে রবিবার  সকাল থেকেই দূরদূরান্ত থেকে মন্দিরে আসতে শুরু করেছেন  ভক্তরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ