Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিক্রিবাটার আশায় দু’দিন মেয়াদ বাড়ল জল্পেশ মেলার

আরও দুদিন মেয়াদ বাড়ানো হল জল্পেশ মেলার। শুক্রবার এ কথা জানালেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন।

বিক্রিবাটার আশায় দু’দিন মেয়াদ বাড়ল জল্পেশ মেলার
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: আরও দুদিন মেয়াদ বাড়ানো হল জল্পেশ মেলার। শুক্রবার এ কথা জানালেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন। এ খবর চাউর হতেই ক্রেতা থেকে ব্যবসায়ী, সকলে খুশি। ব্যবসায়ী  এবং দর্শনার্থীদের এই খবর জানাতে এদিন দুপুর থেকে মাইকিং চলছে মেলা প্রাঙ্গণে।

Advertisement

২৬ ফেব্রুয়ারি থেকে উত্তরের এই ঐতিহ্যবাহী মেলা শুরু হয়েছে ময়নাগুড়িতে। ৭ মার্চ এই মেলা শেষ হওয়ার কথা ছিল। ব্যবসায়ীদের বিকিকিনি ভালো হয়নি। বিষয়টি মেলা কমিটি জেলা পরিষদকে জানায়। তারপর সবদিক ভেবেচিন্তে রবিবার পর্যন্ত মেলা চালু রাখার সিদ্ধান্ত হয়।
জল্পেশ মেলায় স্টলের ভাড়া নিয়ে মেলা কমিটির সঙ্গে ইজারাদারদের সমস্যা তৈরি হয়। যদিও বৃহস্পতিবার পুলিস সেই সমস্যা মেটায়। 
জল্পেশ মেলায় প্রথমদিন থেকে প্রচুর মানুষের সমাগম হয়। কিন্তু, অধিকাংশ ব্যবসায়ীর দাবি, মেলায় ভিড় হলেও ব্যবসা ভালো হয়নি। দু’দিনে ব্যবসা কেমন হয় এখন সেটাই দেখার। জল্পেশ মেলায় আসা অনেক ভক্তের দাবি ,  রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত, সে কারণে সেদিন ব্যবসা কেমন হবে সেটা নিয়েও ভাবার বিষয় একটা রয়েছে। 
জল্পেশ মেলায় খাবারের দোকান দেওয়া সমারু রায় বলেন, গতবছরের তুলনায় এ বছর ব্যবসা ভালো হয়নি। দোকানে কর্মীদের প্রতিদিন পারিশ্রমিক দিচ্ছি। মেলায় ভিড় হচ্ছে, কিন্তু বিক্রি সেভাবে হচ্ছে না। মেলা দু’দিন বাড়ানো হল। আশা করছি ব্যবসা ভালো হবে। মনিহারি দোকানের মালিক কনক রায় বলেন, আশাকরছি মেলার শেষ দিকে ব্যবসা ভালো হবে। যেহেতু দুদিন বাড়ানো হল, মাইকেও প্রচার চলছে তাতে মনে হচ্ছে শনিবার ও রবিবার ক্রেতারা মেলায় আসবেন। কেনাকাটা ভালো হবে। আইসি সুবল ঘোষ বলেন, মেলা দু’দিন বাড়ানো হয়েছে। নিরাপত্তার জন্য আমাদের ফোর্স থাকবে।

সম্পর্কিত সংবাদ