অভিভাবকদের চাপে অবশেষে জল্পেশ লক্ষ্মীকান্ত হাইস্কুলের টিআইসি পরিবর্তন হল। মঙ্গলবার ম্যানেজিং কমিটি ও অভিভাবকেরা বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেয়। পুরাতন টিআইসির ঘর তালা মেরে দিয়েছিল অভিভাবকেরা। তালা খুলে মঙ্গলবার নতুন টিআইসি রত্না অধিকারীকে ঘরে প্রবেশ করান অভিভাবকেরা।



