Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

রাজগঞ্জের 'মেরি কম' প্রিয়াঙ্কাকে সংবর্ধিত করল জলপাইগুড়ি পুলিস

রাজগঞ্জের 'মেরি কম' প্রিয়াঙ্কাকে সংবর্ধিত করল জলপাইগুড়ি পুলিস
  • ৮ মার্চ, ২০২৫ ১৪:০৩
Prefer us on Google

জলপাইগুড়ির রাজগঞ্জের 'মেরি কম' রাজমিস্ত্রির মেয়ে প্রিয়াঙ্কা। কিক বক্সিংয়ে ন্যাশনালে চারটি সোনা। রুপো ও ব্রোঞ্জ রয়েছে আন্তর্জাতিক এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। মেয়ের স্বপ্ন পূরণে বাজার থেকে চড়া সুদে লোন নিয়ে ইতালিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পাঠিয়েছেন নওজন রায় নামের ওই রাজমিস্ত্রি। সেই লোনের কিস্তি মেটাতে এখন হিমশিম খাচ্ছে পরিবার। তবুও প্রিয়াঙ্কার চোখে এক আকাশ স্বপ্ন, ‘মেরি কমের মতো হওয়াই লক্ষ্য তাঁর। আগামী বছরেই মাধ্যমিক পরীক্ষা। তাই বক্সিংয়ের অনুশীলনের সঙ্গেই চলছে পড়াশোনা। নারী দিবসে তাকে সংবর্ধিত করল জলপাইগুড়ি পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ