শুক্রবার রাতে ও শনিবার ভোর থেকে বজ্র বিদ্যুৎ-সহ ব্যাপক ঝড় বৃষ্টির কারণে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন একাধিক জায়গায় বিদ্যুতের তারের উপর গাছ ভেঙে পড়েছে। যার জেরে বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। পরিস্থিতি স্বাভাবিক করতে ঝাঁপিয়ে পড়েছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। জলপাইগুড়ি শহরের কিং সাহেবের ঘাট, ক্লাব রোড, জলপাইগুড়ি টাউন স্টেশন-সহ কয়েকটি জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে।



