Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জল জীবনে ৯০০ কোটির কেলেঙ্কারি, রাজস্থানে গ্রেপ্তার প্রাক্তন কংগ্রেস মন্ত্রী

জল জীবন মিশন (জেজেএম) প্রকল্পে ৯০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। বৃহস্পতিবার রাজস্থানের দুর্নীতি দমন ব্যুরো (এসিবি) গ্রেপ্তার করল রাজ্যের প্রাক্তন কংগ্রেস মন্ত্রী মহেশ যোশিকে।

জল জীবনে ৯০০ কোটির কেলেঙ্কারি, রাজস্থানে গ্রেপ্তার প্রাক্তন কংগ্রেস মন্ত্রী
  • ৮ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

জয়পুর (পিটিআই): জল জীবন মিশন (জেজেএম) প্রকল্পে ৯০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। বৃহস্পতিবার রাজস্থানের দুর্নীতি দমন ব্যুরো (এসিবি) গ্রেপ্তার করল রাজ্যের প্রাক্তন কংগ্রেস মন্ত্রী মহেশ যোশিকে। সরকারি সূত্রে জানানো হয়েছে, এদিন ভোর পাঁচটায় জয়পুরের বাসভবনে হানা দিয়ে যোশিকে গ্রেপ্তার করা হয়েছে। একমাস আগে জেজেএম কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয়েছিল অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুবোধ আগরওয়ালকে।

Advertisement

রাজস্থানের পূর্বতন কংগ্রেস সরকারে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ছিলেন যোশি। গ্রেপ্তারির পর তাঁকে এদিন আদালতে তোলা হয়। প্রাক্তন মন্ত্রীকে আগামী ১১ মে পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। জেজেএম কেলেঙ্কারিতেই এর আগে ২০২৫ সালের এপ্রিলে অর্থ তছরুপের অভিযোগে যোশিকে গ্রেপ্তার করেছিল ইডি। প্রায় ৭ মাস জেলে থাকার পর গত ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিয়েছিল। এবার রাজস্থান এসিবি গ্রেপ্তার করল এই কংগ্রেস নেতাকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ