Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অধিকৃত অংশ পাকিস্তান ফেরত দিলেই কাশ্মীর সমস্যার সমাধান হবে: জয়শঙ্কর

বিলেতের মাটি থেকে দুই কাশ্মীরের সংযুক্তিকরণের পক্ষে জোরালো সওয়াল করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

অধিকৃত অংশ পাকিস্তান ফেরত দিলেই কাশ্মীর সমস্যার সমাধান হবে: জয়শঙ্কর
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০৩
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: বিলেতের মাটি থেকে দুই কাশ্মীরের সংযুক্তিকরণের পক্ষে জোরালো সওয়াল করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লন্ডনের থিঙ্কট্যাঙ্ক ‘চ্যাথাম হাউসে’র এক অনুষ্ঠান থেকে পাকিস্তানকে নিশানা বানালেন তিনি। জয়শঙ্করের তোপ, ‘চুরি’ করে দখল করা কাশ্মীরের অংশ ‘খালি’ করুক পাকিস্তান। সেটাই হবে কাশ্মীর ইস্যুর স্থায়ী ও সামগ্রিক সমাধান।

Advertisement

চ্যাথাম হাউসের এক আলোচনাচক্রে দর্শকাসন থেকে জয়শঙ্করের কাছে প্রশ্ন করা হয়, কাশ্মীর ইস্যুর সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সুসম্পর্ককে কাজে লাগাবেন? জবাবে বিদেশমন্ত্রী বলেন, এবিষয়ে প্রথম পদক্ষেপ ছিল ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার। কাশ্মীরের অর্থনৈতিক বৃদ্ধি ও সেখানে সামাজিক ন্যায়প্রতিষ্ঠা ছিল দ্বিতীয় পদক্ষেপ। তৃতীয় পদক্ষেপ ছিল যথাযথ নির্বাচনের ব্যবস্থা করা। আমরা এখন কাশ্মীরের অধিকৃত অংশ ফেরতের অপেক্ষায় রয়েছি। ওই অংশটি পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে। সেটি খালি হলেই কাশ্মীর ইস্যুর সমাধান হয়ে যাবে। জয়শঙ্করের এই মন্তব্যের প্রেক্ষিতেই আলোচনাচক্রের উপস্থাপক ব্রনওয়েন ম্যাডক্স বলেন, কাশ্মীরে মানবাধিক লঙ্ঘনের অ হাজারো অভিযোগ ওঠে। কাশ্মীরে মানবাধিকারের প্রশ্নে কিছু খামতি রয়েছে বলে কি ভারত সরকার স্বীকার করে? পত্রপাঠ অভিযোগ খারিজ করে দেন জয়শঙ্কর। বলেন, এইসব প্রচারের পিছনে বিন্দুমাত্র যুক্তি আছে বলে আমি মনে করি না।
ব্রিটেন সফর থেকে কাশ্মীর ইস্যুতে জয়শঙ্কর সুর চড়ানোর পর বৃহস্পতিবার এবিষয়ে পাল্টা বিবৃতি জারি করেছে পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র সফকত আলি খান ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের মন্তব্য ভিত্তিহীন। ভারতই বরং তাদের দখলে থাকা কাশ্মীরের অংশ খালি করুক।
কাশ্মীর ইস্যু ছাড়াও চ্যাথাম হাউসের আলোচনায় আরও একঝাঁক বিষয়ে প্রশ্ন জয়শঙ্করের মতামত জানতে চাওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ভারত-চীন সরাসরি বিমান সংযোগ ফের চালু, কৈলাস মানসরোবর যাত্রা চালু, ভারত-মার্কিন সম্পর্ক, ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা সংক্রান্ত প্রশ্ন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, আমেরিকায় দ্বিতীয় ট্রাম্প প্রশাসনকে তার প্রথম ৪১ দিনের নিরিখে ভারতের জন্য কতটা আশাব্যঞ্জক বলে মনে হচ্ছে। জবাবে জয়শঙ্কর বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন বহু-মেরু বিশ্বকে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে বলেই মনে হচ্ছে। ভারতের স্বার্থের প্রশ্নে তা লাভজনক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ