Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের জেল হেপাজত

রাজপাল যাদবকে ফের জেলে যেতে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ডের রায় বহাল। বিস্তারিত পড়ুন।

ফের জেল হেপাজত
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• চেক বাউন্স মামলায় বড়ো ধাক্কা খেলেন অভিনেতা রাজপাল যাদব। নিম্ন আদালতের রায় বহাল রেখে তাঁকে ফের জেলে যাওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। উল্লেখ্য, এর আগে নিম্ন আদালত সাতটি চেক বাউন্স মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই রায়ই বহাল রেখেছে উচ্চ আদালত। ২০১০ সালে একটি ছবি তৈরির জন্য ঋণ নিয়েছিলেন রাজপাল। পরিবর্তে রাজপাল যে চেকগুলি জমা দিয়েছিলেন তা বাউন্স করে। এর জেরে সুদ সহ বকেয়ার পরিমাণ পৌঁছয় ৯ কোটি টাকায়। আদালত জানায়, একাধিক সুযোগ দেওয়া হলেও রাজপাল যাদব বারবার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। তার জেরে চলতি বছর ফেব্রুয়ারিতে জেলে যেতে হয়েছিল রাজপালকে। তবে বকেয়া কিছু অর্থ জমা দেওয়ায় অন্তবর্তীকালীন জামিন পেয়েছিলেন তিনি। তবে এদিন তাঁর আবেদন খারিজ করে ফের রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ দিল কোর্ট। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ