Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

মানসিকতা বদলেই সফল জাদেজা, মন্তব্য পূজারার

কেরিয়ারের শুরুতে ছিলেন রক্ষণাত্মক বোলার। রান আটকে রাখাতেই থাকত ফোকাস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভূমিকা পালটেছেন রবীন্দ্র জাদেজা

মানসিকতা বদলেই সফল জাদেজা, মন্তব্য পূজারার
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কেরিয়ারের শুরুতে ছিলেন রক্ষণাত্মক বোলার। রান আটকে রাখাতেই থাকত ফোকাস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভূমিকা পালটেছেন রবীন্দ্র জাদেজা। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর তাঁর কাঁধে চেপেছে বাড়তি দায়িত্ব। প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পূজারার মতে, লাল বলের ঘরানায় সৌরাষ্টের অলরাউন্ডার এখন আরও সম্পূর্ণ প্যাকেজে পরিণত। কারণ, ব্যাট হাতে অবদানেও রীতিমতো ধারাবাহিক তিনি। 

Advertisement

জিওস্টারে এক সাক্ষাৎকারে পূজারা বলেছেন, ‘আগের দিকে বোলিংয়ের সময় জাদেজার মানসিকতা ছিল রান আটকানোর। একমাত্র পিচে সহায়তা থাকলেই ও উইকেটের জন্য ঝাঁপাত। কিন্তু সহায়তা না মিললে আঁটসাঁট বোলিংই থাকত লক্ষ্য। ক্রমশ নিজের শক্তিগুলো ও বুঝতে পেরে তাতে শান দেয়। সেইমতো বল করতেও থাকে। প্রতি ম্যাচেই এখন স্টাম্পের লাইনে বল ফেলার চেষ্টা করে। ব্যাটারকে ড্রেসিং-রুমে ফেরানোই থাকে উদ্দেশ্য।’
৮৯ টেস্টে ২৫.১২ গড়ে ৩২৮ উইকেট নিয়েছেন জাদেজা। পাঁচদিনের ফরম্যাটে এখন তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। পূজারার মতে, ‘এখন প্রতি বলেই উইকেট নেওয়ার চেষ্টায় থাকে জাড্ডু। অভ্রান্ত নিশানা তো ছিলই, তার সঙ্গে ক্রিজের ব্যবহারও করে বুদ্ধিমত্তার সঙ্গে। ব্যাটসম্যান অনুযায়ী লেংথেও ঘটায় বদল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ