Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ দেওয়ার পথে হাঁটছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

ওবিসি ক্যাটিগরিতে ৭ শতাংশ সংরক্ষণ দিয়ে ছাত্রছাত্রীদের কাউন্সেলিং এবং ভর্তি সম্পন্ন করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার বাড়তি আরও ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার পথে হাঁটছে তারা।

১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ  দেওয়ার পথে হাঁটছে যাদবপুর বিশ্ববিদ্যালয়
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওবিসি ক্যাটিগরিতে ৭ শতাংশ সংরক্ষণ দিয়ে ছাত্রছাত্রীদের কাউন্সেলিং এবং ভর্তি সম্পন্ন করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার বাড়তি আরও ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার পথে হাঁটছে তারা। সোমবার বিশ্ববিদ্যালয়ের অল ফ্যাকাল্টি মিটিংয়ে এনিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। তবে বিষয়টি নিয়ে আইনজীবীদের পরামর্শও নিতে চাইছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

৭ শতাংশ সংরক্ষণ দিয়ে যাদবপুর ভর্তি প্রক্রিয়া শেষ করার পর সুপ্রিম কোর্টে পটপরিবর্তন হয়েছে। চূড়ান্ত ফয়সালা না হলেও সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে। আদালতের মনোভাব দেখে রাজ্য সরকারের ওবিসি তালিকায় মান্যতা পাওয়ার সম্ভাবনা বাড়ছে বলেই মত আইনজ্ঞ মহলের। এই মতকে মান্যতা দিয়েই কলেজে ভর্তি সম্পন্ন করছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এবার সেই পথেই হাঁটছে যাদবপুর। তবে নতুন করে আবেদন নেওয়া হবে না। ইতিমধ্যেই যাঁরা আবেদন করেছেন, তাঁদের মধ্যে ওবিসি প্রার্থী থাকলে, তাঁরাই সংরক্ষণের আওতায় সুযোগ পাবেন। এদিনের বৈঠকে মাস কমিউনিকেশন বিভাগের দুই শিক্ষকের ক্লাস বয়কট ইস্যুতে কিছুটা উত্তেজনা হয়। পড়ুয়াদের একাংশের সঙ্গে সহ-উপাচার্য অমিতাভ দত্তর কিছুটা তর্কাতর্কিও হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ