Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আজও উত্তপ্ত যাদবপুর, ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের নিন্দা করে মুখ খুললেন উপাচার্য

ফের সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের সংঘর্ষে গতকাল রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ক্যাম্পাস।

আজও উত্তপ্ত যাদবপুর, ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের নিন্দা করে মুখ খুললেন উপাচার্য
  • ২০ আগস্ট, ২০২৬ ১৩:৩৪
Prefer us on Google

কলকাতা, ২০ আগস্ট: ফের সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের সংঘর্ষে গতকাল রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ক্যাম্পাস। যার রেশ রয়ে গিয়েছে আজ, বৃহস্পতিবারও। এদিন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল যুযুধান দু’পক্ষই। যার ফলে নতুন করে উত্তেজনা ছড়ায়। গতরাতের ঘটনায় থানায় একটি অভিযোগও জমা পড়েছে। তাদের কর্মী-সমর্থকদের উপরে হামলা ও মারধরের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে এবিভিপি। অভিযোগের আঙুল উঠেছে এসএফআইয়ের দিকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা গোটা এলাকায়।

Advertisement

ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনার নিন্দা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর মন্তব্য, ‘ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প থাকলে হয়তো ভালো হতো।’ গোটা ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের বিষয়ে ভাবনাচিন্তা চলছে বলেও জানিয়েছেন চিরঞ্জীববাবু।
বুধবার রাতে একটি জিবি মিটিংকে কেন্দ্র করে যাদবপুরে ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রতিবাদ জানিয়ে আজ সকাল ১১টা নাগাদ যাদবপুর ৮-বি বাসস্ট্যান্ডের সামনে বিশাল জমায়েতের ডাক দিয়েছে এসএফআই। সেখানে প্রতিবাদ কর্মসূচি চলছে। অন্যদিকে, দুপুর ১২টায় গোলপার্কে পালটা বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এবিভিপি-ও। ইতিমধ্যে যাদবপুর থানার কাছে এসে পৌঁছিয়েছে এবিভিপ-র মিছিল। গোটা এলাকার নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ