Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলা সিভিককে যৌন হেনস্তা কাণ্ডে অপসারিত যাদবপুরের ওসি সাসপেন্ড

যাদবপুর থানার ওসি অমিতাভ চক্রবর্তীকে মহিলা সিভিককে যৌন হেনস্তার অভিযোগে সাসপেন্ড করেছে লালবাজার। বিষয়টি নিয়ে চলছে তদন্ত। বিস্তারিত পড়ুন।

মহিলা সিভিককে যৌন হেনস্তা কাণ্ডে অপসারিত যাদবপুরের ওসি সাসপেন্ড
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলা সিভিক ভলান্টিয়ারকে যৌন হেনস্তার অভিযোগে অপসারিত যাদবপুর থানার সেই ওসি অমিতাভ চক্রবর্তীকে সাসপেন্ড করল লালবাজার। ২ জুলাই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। বর্তমানে অমিতাভ কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলে কর্মরত ছিলেন।

Advertisement

উল্লেখ্য, বিধানসভা ভোটের মুখে মার্চ মাসের গোড়ার ঘটনা। যাদবপুর থানার ওসির সরকারি গাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। নির্যাতিতা সিভিক ওসির হাত থেকে নিজেকে বাঁচাতে কলকাতা পুলিশের ১০০ ডায়ালে ফোন করেন। অভিযোগ গুরুতর হওয়ায় রাতারাতি থানার ওসির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অমিতাভ চক্রবর্তীকে। স্বাভাবিকভাবেই তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। তবে কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, বেলেঘাটা থানায় কর্মরত থাকার সময়ে এক মহিলা কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অমিতাভ। অভিযোগ, সেই সময় ওই মহিলাকে তিনি নিগ্রহ এবং নির্যাতন করেন। সেই ঘটনাতেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।
অন্যদিকে, তৎকালীন রাজ্যের বিরোধী দলনেতা তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে সোশ্যাল মিডিয়াতে অশালীন মন্তব্য করার অভিযোগে কলকাতা পুলিশের ডিসি (পোর্ট)-২  পার্থপ্রতিম দাস এবং ডিসি (নর্থ)-৩ বিধান সাহাকে সাসপেন্ড করা হয়েছে বলে লালবাজার জানিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ