• নয়নতারার সঙ্গে জুটি বাঁধছেন সলমন খান। ভামসি পাদিয়াপল্লি পরিচালিত ছবির জন্য ইতিমধ্যে শ্যুটিং শুরু করেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, এই সিনেমায় কাজ করবেন জ্যাকি শ্রফ। ছবিতে তাঁর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বেশি কিছু খোলসা করতে নারাজ নির্মাতারা। শুক্রবার থেকে নিজের অংশের শ্যুটিংও শুরু করেছেন জ্যাকি। ছবিতে খলচরিত্রে দেখা যাবে রাহুল দেব, অভিমন্যু সিং ও অরবিন্দ স্বামীকে। সবকিছু ঠিক থাকলে আগস্টের মধ্যে শ্যুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। আগামী বছর ঈদের মরশুমে মুক্তি পাবে ছবিটি।



