Bartaman Logo
৯ জুন, ২০২৬

জব্বলপুরে ক্রুজ ডুবি: কোনো বিমা এবং ছাড়পত্রই ছিল না

জব্বলপুরে বরগি ড্যামে ক্রুজ ডুবে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে একাধিক গাফিলতি সামনে এসেছে। জানা গিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস তোয়াক্কা না করার পাশাপাশি যাত্রী সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না ওই ক্রুজে।

জব্বলপুরে ক্রুজ ডুবি: কোনো বিমা এবং ছাড়পত্রই ছিল না
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: জব্বলপুরে বরগি ড্যামে ক্রুজ ডুবে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে একাধিক গাফিলতি সামনে এসেছে। জানা গিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস তোয়াক্কা না করার পাশাপাশি যাত্রী সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না ওই ক্রুজে। এবার সামনে এল নয়া তথ্য। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ক্রুজের কোনো বিমা ছিল না। এমনকী পরিবেশগত ছাড়পত্রও ছিল না। আর এই গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন মধ্যপ্রদেশের পর্যটন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র ভব সিং লোধিও।

Advertisement

৩০ এপ্রিলের এই দুর্ঘটনা নিয়ে তিনটি প্রশ্ন উঠেছে। এক, তদন্ত যথাযথভাবে শুরু হওয়ার আগেই কেন ক্রুজটি ভেঙে ফেলা হল? দুই, বিমা ছাড়া কীভাবে ক্রুজটি চলছিল? তিন, পরিবেশগত ছাড়পত্র ছাড়া কেন পরিষেবার অনুমতি দেওয়া হয়েছিল? এই বিষয়গুলি পর্যটন দপ্তরকে রীতিমতো অস্বস্তিতে ফেলেছে। স্থানীয়দের একাংশের কথায়, শুধুমাত্র দুর্ঘটনা বললে ভুল হবে। একের পর এক প্রশাসনিক গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে। তড়িঘড়ি ক্রুজটি ভেঙে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। প্রশাসনের ত্রুটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনায় কোনোক্রমে বেঁচে ফিরেছেন আইনজীবী রোশন আনন্দ। বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনিও। বিমা না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ক্রুজে যান্ত্রিক ত্রুটিও রয়েছে। দু’টি ইঞ্জিনের মধ্যে একটি সঠিকভাবে কাজ করছিল না। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ