গোয়া: ওড়িশা এফসিকে ২-১ ব্যবধানে হারিয়ে আইএসএলে দ্বিতীয় স্থানে উঠে এল এফসি গোয়া (১৯ ম্যাচে ৩৬)। জয়ী দলের হয়ে জাল কাঁপিয়েছেন ব্রাইসন ফার্নান্ডেজ। অপর গোলটি পুইতিয়ার আত্মঘাতী। ওড়িশার গোলদাতা রাহুল কেপি। উল্লেখ্য, মরিসিওর পেনাল্টি মিস ও জাহুর লাল কার্ড বিপদে ফেলে লোবেরা-ব্রিগেডকে।



