Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

মুক্তি এগচ্ছে?

আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ ঘিরে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। শোনা যাচ্ছে, এই ছবির মুক্তি এগচ্ছে। আগামী ১০ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির।

মুক্তি এগচ্ছে?
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ ঘিরে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। শোনা যাচ্ছে, এই ছবির মুক্তি এগচ্ছে। আগামী ১০ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। তবে এখন শোনা যাচ্ছে, এক সপ্তাহ এগিয়ে আনা হচ্ছে মুক্তির তারিখ। ১০ তারিখের পরিবর্তে ৩ জুলাই মুক্তি পাবে ছবিটি। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা হয়নি। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা কেন্দ্রিক ছবি এটি। আলিয়া ছাড়াও শর্বরী ওয়াঘ, হৃতিক রোশন, অনিল কাপুর, ববি দেওলের মতো তারকাদের দেখা যাবে এই সিনেমায়। সূত্রের খবর, এই ছবিতে খুনির চরিত্রে দেখা যাবে আলিয়াকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ