Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

তিন ফরম্যাটে টানা খেলে যাওয়া কঠিন, মত বুমরাহর

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট! যশপ্রীত বুমরাহর মাথায় ঘুরপাক খাচ্ছে এটাই। তিন ফরম্যাটে টানা খেলা চালিয়ে যাওয়া কতটা কঠিন, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ডানহাতি পেসার।

তিন ফরম্যাটে টানা খেলে যাওয়া কঠিন, মত বুমরাহর
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ওয়ার্কলোড ম্যানেজমেন্ট! যশপ্রীত বুমরাহর মাথায় ঘুরপাক খাচ্ছে এটাই। তিন ফরম্যাটে টানা খেলা চালিয়ে যাওয়া কতটা কঠিন, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ডানহাতি পেসার। ‘বুমবুম’কে ভাবাচ্ছে অত্যধিক ক্রিকেট। সেই কারণেই আসন্ন ইংল্যান্ড সফরে তিনি সব ম্যাচে খেলবেন না বলে নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছেন। ওয়ার্কলোড প্রসঙ্গে এক পডকাস্টে মাইকেল ক্লার্ককে বুমরাহ বলেন, ‘লম্বা সময় ধরে সব ফরম্যাটে খেলে যাওয়া যে কোনও ক্রিকেটারের পক্ষে কঠিন। একসময় শরীরের কথা শুনতেই হয়। কোন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ, তা বিচার করে সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে ওঠে। ম্যাচ বেছে বেছে খেলতে হয়। মন থেকে আমি কোনও ফরম্যাটকেই ছাড়তে চাই না। কিন্তু তবে তা সম্ভবও নয়।’ 

Advertisement

বছরের গোড়ায় পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। তার জন্য বেশ কয়েক মাস বাইরে থাকতে হয়েছিল। আইপিএলের গোড়ার দিকেও খেলতে পারেননি। তাঁর কথায়, ‘আমি সামনে কোনও লক্ষ্য রাখছি না। এটাও ভাবি না যে, কতগুলি ম্যাচ খেলব। কারণ যখনই সামনে কোনও লক্ষ্য রেখেছি, তখনই হতাশ হয়েছি। তা পূরণ করতে পারিনি।’ 
২০২৮ ওলিম্পিকসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। সেই আসরে অংশ নিতে চান বুমরাহ। বলেছেন, ‘পরের ওলিম্পিকসে ক্রিকেট থাকবে। সেদিকে সাগ্রহে তাকিয়ে রয়েছি।’
টেমসের পাড়ে পাঁচ টেস্টের সিরিজ নিয়ে বুমরাহর মন্তব্য, ‘ওখানে অন্যরকম চ্যালেঞ্জ। ডিউক বলে বোলিং ভালোবাসি। ইংল্যান্ডের কন্ডিশনে সুইং হয়ে থাকে, বলও দ্রুত নরম হয়ে যায়। তাছাড়া ওরা আকর্ষণীয় ভঙ্গিতে খেলে। তবে আমি যদিও ব্যাপারটা সেভাবে বুঝি না। তবে ব্যাটাররা আলট্রা আগ্রাসন দেখালে উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে বলেই মনে করি।’

সম্পর্কিত সংবাদ