Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইতালির ফেডারেশন সভাপতির পদত্যাগ

টানা তৃতীয়বারের জন্য বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ব্যর্থ ইতালি। আর তার জেরেই জ্বলছে গোটা দেশ। বাছাই পর্বের প্লে-অফ ফাইনালের ৪৮ ঘণ্টা পরেও ফুঁসছেন অনুরাগীরা।

ইতালির ফেডারেশন সভাপতির পদত্যাগ
  • ৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রোম: টানা তৃতীয়বারের জন্য বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ব্যর্থ ইতালি। আর তার জেরেই জ্বলছে গোটা দেশ। বাছাই পর্বের প্লে-অফ ফাইনালের ৪৮ ঘণ্টা পরেও ফুঁসছেন অনুরাগীরা। চাপের মুখে ইতালি ফুটবল ফেডারেশনের সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন গ্যাব্রিলে গ্রাভিনা। সূত্রের খবর, রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। উল্লেখ্য, ইতালির এই ব্যর্থতার পরই সরাসরি ফেডারেশন সভাপতিকে তোপ দাগেন দেশের ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি। তাঁর মতে, গ্রাভিনার আমলে বারবার ব্যর্থ হয়েছে আজ্জুরিরা। তাই এবার পরিবর্তন দরকার। তাই পরিস্থিতির চাপের মুখে নিজে থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ফেডারেশন সভাপতি।

Advertisement

এদিকে, দলের ব্যর্থতার পরে এখনই ছাঁটাই হচ্ছেন না কোচ জেনারো গাত্তুসো। তবে ইতিমধ্যেই তাঁর বিকল্প খুঁজতে শুরু করে দিয়েছেন কর্তারা। ফেডারেশনের নতুন সভাপতি দায়িত্ব নিলেই কোচ বদলের পথে হাঁটবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেক্ষেত্রে পরবর্তী কোচ হিসেবে দৌড়ে রয়েছেন আন্তোনিও কন্তে এবং মাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

Advertisement
সম্পর্কিত সংবাদ