বোলোনা: গত ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে ড্র করেছিল ইতালি। সেই হতাশা ভুলে নেশনস লিগে জয়ে ফিরল রবার্তো মানচিনির দল। সোমবার তুরস্ককে ৩-১ ব্যবধানে হারাল ইতালি। জয়ী দলের তিন গোলদাতা স্ক্যামাকা, ক্যালাফিওরি ও এস্পোসিতো। আর তুরস্কের সান্ত্বনা গোলটি সিমসির। সেই সুবাদে গ্রুপ এ-এর দ্বিতীয় স্থানে উঠে এল ইতালি (৪ ম্যাচে ৭ পয়েন্ট)। শীর্ষে আছে ফ্রান্স। সোমবার পিছিয়ে পড়েও বেলজিয়ামকে ৪-১ ব্যবধানে হারিয়েছে জিনেদিন জিদানের দল। ৩৫ মিনিটে ডডির গোলে লিড নেয় বেলজিয়াম। ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ফরাসি ব্রিগেড। পরের ১৪ মিনিটের ঝড়ে বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স। ৭৭ মিনিটে সমতা ফেরান ডুয়ে। ৮১ মিনিটে চেরকির গোলে ২-১ লিড নেয় জিদান-ব্রিগেড। আর ৮৮ ও সংযোজিত সময়ে জোড়া গোল করে বেলজিয়ামকে ভেন্টিলেশনে পাঠিয়ে দেন ওলিসে।



