Bartaman Logo
২০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লাগবে আরও ২ মাস, ঢালাই ব্রিজের জল প্রকল্পের কাজ ঘুরে দেখলেন মেয়র

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতায় পরিস্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে গড়িয়া ঢালাই ব্রিজের কাছে নয়া জলপ্রকল্প চালুর তোড়জোড় চলছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরির কাজ।

লাগবে আরও ২ মাস, ঢালাই ব্রিজের  জল প্রকল্পের কাজ ঘুরে দেখলেন মেয়র
  • ১৬ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতায় পরিস্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে গড়িয়া ঢালাই ব্রিজের কাছে নয়া জলপ্রকল্প চালুর তোড়জোড় চলছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরির কাজ। এই কাজ হয়ে গেলে টালিগঞ্জ এবং যাদবপুর এলাকার ১০টি ওয়ার্ডের কয়েক লক্ষ বাসিন্দা উপকৃত হবেন। তবে যা পরিস্থিতি, তাতে আরও মাস দু’য়েক সময় লাগবে প্রকল্প চালু করতে। তার আগে কাজ ঘুরে দেখলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Advertisement

ধাপায় বর্তমানে দৈনিক ৩০ মিলিয়ন গ্যালন বা ১১ কোটি ৩৫ লক্ষ ৬০ হাজার লিটার জল উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্লান্ট রয়েছে। তার পাশেই দিনে আরও ২০ মিলিয়ন গ্যালন বা ৭ কোটি ৫৭ লক্ষ ৮২৪০ লিটার জল উৎপাদনের নতুন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। 
পাশাপাশি, গড়িয়া ঢালাই ব্রিজেও নতুন প্লান্ট তৈরি করা হচ্ছে। যেখানে প্রতিদিন ১০ মিলিয়ন গ্যালন অর্থাৎ ৩ কোটি ৭৮ লক্ষ ৫৪ হাজার ১১২ লিটার পরিস্রুত পানীয় জল উৎপাদন করা হবে। জলপ্রকল্পটি তৈরির কাজ করছে পুরসভা। সম্প্রতি এই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শন করেছেন আধিকারিকরা। মেয়র ফিরহাদ হাকিম আধিকারিকদের সময়সীমা বেঁধে কাজ করতে বলেছেন। তিনি জানান, আরও দেড় থেকে দু’মাস সময় লাগবে। মে-জুনের মধ্যেই গড়িয়ার ঢালাই ব্রিজের প্লান্ট থেকে জল সরবরাহ শুরু করে দেওয়া যাবে।
খিদিরপুর থেকে গঙ্গার জল তুলে পাইপলাইনের মাধ্যমে তা নিয়ে এসে গড়িয়া ঢালাই ব্রিজের কাছে গড়ে ওঠা এই প্রকল্পে শোধন করা হবে। তারপর সেই জল বাড়ি বাড়ি সরবরাহ হবে। ইতিমধ্যেই জল সরবরাহের জন্য পাইপলাইন বসানোক কাজ শেষ হয়ে গিয়েছে। বিভিন্ন ওয়ার্ডে জলাধার এবং বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্লান্ট তৈরিতে  খরচ হচ্ছে ৭৮ কোটি টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ