Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

আইটি সেক্টরের শেয়ারে ধস, উবে গেল ২ লক্ষ কোটি টাকা

শান্তিচুক্তির জন্য ইরান-আমেরিকা প্রাথমিক সমঝোতাপত্র আশার আলো জ্বেলেছিল। ফলে পাঁচদিন দুর্দান্ত দৌড়ের সাক্ষী হয়েছিল শেয়ারবাজার।

আইটি সেক্টরের শেয়ারে ধস, উবে গেল ২ লক্ষ কোটি টাকা
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: শান্তিচুক্তির জন্য ইরান-আমেরিকা প্রাথমিক সমঝোতাপত্র আশার আলো জ্বেলেছিল। ফলে পাঁচদিন দুর্দান্ত দৌড়ের সাক্ষী হয়েছিল শেয়ারবাজার। সেনসেক্স লাফ দিয়েছিল সাড়ে তিন হাজার পয়েন্ট, নিফটি হাজারের বেশি। কিন্তু শুক্রবার ফের বড়ো ধাক্কা। নেপথ্যে জোড়া ফ্যাক্টর। প্রথমত, সুইৎজারল্যান্ডে ইরান-আমেরিকার পূর্ব-পরিকল্পিত আলোচনা স্থগিত হয়ে পড়ায় নতুন করে ভূ-রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা বিশ্বজুড়ে। আর দ্বিতীয় কম্পনটি এসেছে গ্লোবাল টেক জায়েন্ট অ্যাকসেঞ্চারের হাত ধরে। এআই-এর ধাক্কায় বাৎসরিক আয়ের পরিমাণ কমতে চলেছে বলে তাদের পূর্বাভাস। তার প্রভাবে এদিন ভারতীয় তথ্য-প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারদরেও ব্যাপক পতন হয়। ভারতীয় আইটি সংস্থাগুলি মূলত আউটসোর্সিংয়ের উপর নির্ভরশীল হওয়ায় অ্যাকসেঞ্চারের আঁচ তাদের উপরও পড়তে চলেছে বলে আশঙ্কা। ফলে আইটি সেক্টরের শেয়ারদরে বড়ো ধস নেমেছে। বাজার থেকে উবে গিয়েছে বিনিয়োগকারীদের প্রায় ২ লক্ষ কোটি টাকা।

Advertisement

জোড়া ধাক্কার প্রভাবে শুক্রবার ৬০৭.০৮ পয়েন্ট (০.৭৮ শতাংশ) নিম্নমুখী হয়ে সেনসেক্স থিতু হয় ৭৬ হাজার ৮০২.৯০ পয়েন্টে। ধস নামে নিফটিতেও। ১৫৪.৯০ (০.৬৪ শতাংশ) পয়েন্ট পতন হয়ে দিনের শেষে এই সূচক দাঁড়ায় ২৪ হাজার ১৩.১০ পয়েন্টে। সবচেয়ে বেশি রক্তক্ষরণ হয়েছে তথ্য-প্রযুক্তি সংস্থাগুলিতে। বিএসই আইটি সূচকে সামগ্রিকভাবে পতন হয়েছে ৩.৫৭ শতাংশ। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ইনফোসিস (৬.৬৯ শতাংশ)। বড়ো পতনের সাক্ষী টিসিএস (৩.৫৩ শতাংশ), এইচসিএল টেক (২.৭৪ শতাংশ), টেক মাহিন্দ্রার (২.৪৫ শতাংশ) মতো সংস্থাগুলিও।

Advertisement
সম্পর্কিত সংবাদ