Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬

রকেট তৈরির দায়িত্ব বেসরকারি হাতে দিতে চলেছে ইসরো

রকেট তৈরির মতো ‘দৈনন্দিন’ কাজ এবার বেসরকারি হাতে তুলে দিতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এর বদলে ইসরোর বিজ্ঞানীরা গবেষণা, প্রযুক্তি ও অভিযানের জন্য আরও বেশি করে সময় দেবেন।

রকেট তৈরির দায়িত্ব বেসরকারি হাতে দিতে চলেছে ইসরো
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রকেট তৈরির মতো ‘দৈনন্দিন’ কাজ এবার বেসরকারি হাতে তুলে দিতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এর বদলে ইসরোর বিজ্ঞানীরা গবেষণা, প্রযুক্তি ও অভিযানের জন্য আরও বেশি করে সময় দেবেন। ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারের (ইন-স্পেস) সভাপতি পবন গোয়েঙ্কা বলেন,‘ ইসরো আর কোনো রকেট তৈরি করবে না। যে কোনো রকম উৎক্ষেপণ যান তৈরির দায়িত্ব দায়িত্ব বেসরকারি এবং সরকারি অধীনস্থ সংস্থার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইসরো। এর ফলে সংস্থাটি নতুন ক্ষেত্রে মনোযোগ দিতে পারবে। তিনি জানান, ইতিমধ্যেই স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (এসএসএলভি) তৈরির প্রযুক্তি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল) হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া পিএসএলভি এবং মার্ক-৩ রকেট তৈরির দায়িত্বও কোনো বেসরকারি সংস্থাকে দেওয়া হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ