Bartaman Logo
৯ জুন, ২০২৬

তামিলনাড়ুতে সফল পরীক্ষা ইসরোর

তামিলনাড়ুতে সফল পরীক্ষা ইসরোর
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: এলএমভি৩ লঞ্চ ভেহিকলের ক্রায়োজেনিক ইঞ্জিনের আরও একটি সফল পরীক্ষা করল ইসরো। তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। বিশেষজ্ঞ মহলের মতে, ভবিষ্যৎ অভিযানের জন্য এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবৃতি দিয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, ‘১০০ সেকেন্ড ধরে ইঞ্জিন পরীক্ষা করা হয়। শূন্য মাধ্যম  নয় এমন পরিস্থিতিতে প্রথমবার পরীক্ষা করে দেখা হয়েছে। এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক নজেল প্রোটেকশন সিস্টেম। লক্ষ্যমাত্রা পূরণে সফল হয়েছে এই বিশেষ প্রক্রিয়া।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ