Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

ইসরোর বেসরকারিকরণ: লিখিত জবাব চেয়ে খোদ চেয়ারম্যানকে চিঠি কর্মীদের

সরকারিভাবে কিছুই জানানো হচ্ছে না। অথচ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বেসরকারিকরণের খবর ছড়িয়ে পড়েছে মুখেমুখে।

ইসরোর বেসরকারিকরণ: লিখিত জবাব  চেয়ে খোদ চেয়ারম্যানকে চিঠি কর্মীদের
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সরকারিভাবে কিছুই জানানো হচ্ছে না। অথচ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বেসরকারিকরণের খবর ছড়িয়ে পড়েছে মুখেমুখে। এবার বিষয়টি নিয়ে লিখিত জবাব চেয়ে ইসরো চেয়ারম্যান তথা ডিপার্টমেন্ট অব সায়েন্সের (ডিওএস) সেক্রেটারি ভি নারায়ণনের কাছে চিঠি লিখল সংস্থাটির একাধিক কর্মচারী সংগঠন। শুক্রবার পাঁচ পাতার চিঠিতে সরকারের মহাকাশ বেসরকারিকরণ নীতি, ভবিষ্যতে ইসরো 

Advertisement

কোন ধরনের কাজ করবে এবং ভবিষ্যতের নিয়োগ পদ্ধতি কী হবে, তা জানতে চাওয়া হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছে ইসরো 
স্টাফ অ্যাসোসিয়েশন, সার এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, আইজ্যাক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মতো মোট ন’টি সংগঠন। সূত্রের মতে, এই সংগঠনগুলির সদস্য সংখ্যা প্রায় পাঁচ হাজার। ইসরোর ঘোষিত ১৮ হাজার ১০০ জন কর্মীর মধ্যে ২৭ শতাংশই এই ন’টি সংগঠনের সঙ্গে যুক্ত। যদিও ইসরো জানিয়েছে, ইসরোর বেসরকারিকরণ বা তার গুরুত্ব কমিয়ে দেওয়ার যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন। বরং কিছু সংস্কার করা হচ্ছে। র্যার লক্ষ্য, দেশের মহাকাশ-ভিত্তিক শিল্প ও প্রযুক্তি ব্যবস্থাকে আরও উন্নত ও  প্রসারিত করা এবং বেসরকারি সংস্থাগুলিকে এই ক্ষেত্রে আরও বেশি সুযোগ দেওয়া।
জানা গিয়েছে, শিল্পপতি পবন কুমার গোয়েঙ্কার একটি মন্তব্য থেকে ইসরোর বেসরকারিকরণ নিয়ে জল্পনার সূত্রপাত। গত ২১ আগস্ট এক অনুষ্ঠানে ইন-স্পেস সংস্থার চেয়ারম্যান পবন জানান, ধীরে ধীরে ইসরো রকেট তৈরি বন্ধ করে দেবে। তাদের উৎপাদনের খামতি পুষিয়ে দেবে বেসরকারি সংস্থাগুলি। বিভিন্ন মহল থেকে জানা 
যাচ্ছে, এসএসএলভি টেকনোলজি এবং প্রোডাকশন রাইটস রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালকে দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। একইরকম হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে পিএসএলভি এবং এলভিএম ৩-এর ক্ষেত্রেও। তাছাড়া ১২০টি প্রযুক্তি ইতিমধ্যে ইসরোর থেকে বেসরকারি সংস্থাগুলির হাতে পৌঁছে গিয়েছে। অথচ সেকথা জানতে পারছে না ইসরোর কর্মচারীরাই। তাই চিঠি লিখে পুরো বিষয়টি নিয়ে স্বচ্ছতার দাবি করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ