Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

চাঁদের দক্ষিণ মেরুর গহ্বরে বরফ মেলার আশায় ইসরো

চাঁদে জল আছে কি না, তা নিয়ে তর্ক চলছে বহুদিন ধরে। বৈজ্ঞানিকদের একাংশের দাবি, চাঁদে জল রয়েছে। তবে তা তরল নয়। বরফ হয়ে জমে থাকতে পারে।

চাঁদের দক্ষিণ মেরুর গহ্বরে বরফ মেলার আশায় ইসরো
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চাঁদে জল আছে কি না, তা নিয়ে তর্ক চলছে বহুদিন ধরে। বৈজ্ঞানিকদের একাংশের দাবি, চাঁদে জল রয়েছে। তবে তা তরল নয়। বরফ হয়ে জমে থাকতে পারে। এখনও চাঁদে জল থাকার কোনো প্রমাণ মেলেনি। এরইমধ্যে চাঁদে বরফের অস্তিত্ব বিষয়ে নতুন তথ্য তুলে ধরল ইসরো। সম্প্রতি তারা জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে মাটির নীচে বরফ থাকতে পারে। চন্দ্রযান ২-এর পাঠানো তথ্য খতিয়ে দেখার পর এই দাবি করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

Advertisement

চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণা চালানোর লক্ষ্যে ২০১৯ সালে চন্দ্রযান-২ অভিযান চালিয়েছিল ইসরো। তবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগেই আছড়ে পড়ে ল্যান্ডার ‘বিক্রম’। অভিযান অবশ্য পুরো ব্যর্থ হয়নি। মহাকাশযানের অরবিটর চাঁদের কক্ষপথ থেকে নিয়মিত তথ্য পাঠাতে থাকে। এই অরবিটরে রয়েছে ডুয়াল ফ্রিকোয়েন্সি সিন্থেটিক অ্যাপারচার রেডার। সেই রেডারের পাঠানো তথ্য দেখার পরেই বিশেষজ্ঞদের অনুমান, চাঁদে বরফ রয়েছে। 
বিবৃতি দিয়ে ইসরো জানিয়েছে, মূলত চাঁদের ‘ডবলি শ্যাডোড ক্রেটার’ নিয়ে গবেষণা চালানো হয়। এই ধরনের গহ্বরে কখনই সূর্যের আলো পৌঁছাতে পারে না। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলগুলি অত্যন্ত শীতল থাকে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় মাইনাস ২৫০ ডিগ্রি সেলসিয়াসে চলে যায়। মহাকাশ বিজ্ঞানীদের দাবি, এই অঞ্চলগুলি লক্ষ লক্ষ বছর ধরে বরফ সংরক্ষণ করতে পারে। 
ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর একাধিক অন্ধকারাচ্ছন্ন গহ্বরের নীচে ভূগর্ভস্থ বরফ থাকতে পারে। রেডারের তথ্য যাচাই করে এমনটাই জানা গিয়েছে। এর মধ্যে ফাউস্টিনি ক্রেটার নিয়ে ইতিমধ্যে গবেষণা চালিয়েছিল ইসরো। এই ক্রেটারের মধ্যে ১.১ কিমি ব্যাসের একটি গহ্বর রয়েছে। ইসরোর দাবি, সংশ্লিষ্ট অঞ্চলে ভূগর্ভস্থ বরফ থাকার ইঙ্গিত মিলেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ