Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইজরায়েল-লেবাননের যুদ্ধবিরতি!

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত সমস্যায় কূটনৈতিক সাফল্য! এবার ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হল ইজরায়েল ও লেবানন। বৃহস্পতিবার এই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইজরায়েল-লেবাননের যুদ্ধবিরতি!
  • ১৭ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

ওয়াশিংটন: পশ্চিম এশিয়ার সংঘাতজনিত সমস্যায় কূটনৈতিক সাফল্য! এবার ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হল ইজরায়েল ও লেবানন। বৃহস্পতিবার এই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেড়মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন আবহে এই যুদ্ধবিরতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিষয়টিকে নিজের সাফল্য হিসাবেই তুলে ধরেছেন ট্রাম্প। দাবি করেছেন, এপর্যন্ত ৯টি যুদ্ধ থামিয়েছি। এটা দশম সাফল্য হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আওউন ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দারুণ কথাবার্তা হয়েছে। খুব শীঘ্রই দুই নেতাকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানাব।’ লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধে জড়ায় ইজরায়েল। যদিও এনিয়ে দু’পক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এরইমধ্যে এদিন ফের চাঞ্চল্যকর দাবি করেন ট্রাম্প। জানান, ইরান তাদের ইউরেনিয়াম ভাণ্ডার আমেরিকার হাতে তুলে দিতে রাজি। দুই দেশ খুব শীঘ্রই শান্তি-চুক্তি সম্পন্ন করবে। খুলে যাবে হরমুজ।

Advertisement
সম্পর্কিত সংবাদ